সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

পটুয়াখালী (কুয়াকাটা) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ২১:১৬

শেয়ার

কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে চার যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বেঙ্গল গেস্ট হাউজের পেছনে তালুকদার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নাসির বিশ্বাস (২০), মো. শাহীন খান (২০), মো. রাকিবুল ইসলাম (২০) এবং মো. রফিকুল ইসলাম (২১)।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণদের জন্য মারাত্মক ক্ষতিকর। কুয়াকাটাকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

এ অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের একটি চৌকস টিম।

স্থানীয়দের মতে, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে কুয়াকাটায় অপরাধ প্রবণতা কমে এসেছে। তাদের বিশ্বাস, এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং পর্যটন অঞ্চলের সার্বিক ভাবমূর্তি আরও উন্নত হবে।