বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

চাঁদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১৪:৪১

শেয়ার

চাঁদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

চাঁদপুরের হাজীগঞ্জে পদ্মা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির নানি নাজমা বেগম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে হাজীগঞ্জ বাজারস্থ শেরাটন হোটেলের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মার্জিয়া আক্তার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিঘা গ্রামের কালি বাড়ির মানিক হোসেনের মেয়ে। গুরুত্ব আহত নাজমা বেগম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বড় হাজী বাড়ির মনির হোসেনের স্ত্রী। তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশু মার্জিয়ার নানা মনির হোসেন বলেন, ‘এদিন রাতে তিনি তার স্ত্রী নাজমা বেগম ও বড় মেয়ের ঘরের নাতিন মার্জিয়াকে নিয়ে হাজীগঞ্জ বাজারে কেনাকাটা করতে আসেন। কেনাকাটা শেষে তারা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাচ্ছিলেন। এ সময় তিনি রাস্তা পার হতে পারলেও ঢাকা থেকে আগত চাঁদপুরগামী পদ্মা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন স্ত্রী ও নাতিন। তাৎক্ষনিক পথচারিরা তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মার্জিয়াকে মৃত ঘোষণা এবং নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ‘হাসপাতালে শিশু মার্জিয়াকে মৃত অবস্থায় পেয়েছি এবং নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে তার শারিরিক অবস্থা আশংকাজনক।’

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বাস ও শিশুর মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close