সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

বান্দরবানে শেষ হল স্থানীয় সাংবাদিকদের ৩দি‌নের “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ"

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৭:২০

শেয়ার

বান্দরবানে শেষ হল স্থানীয় সাংবাদিকদের ৩দি‌নের “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ
সংগৃহীত ছবি

বান্দরবান জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ন‌ভেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন ক‌রে প্রেস ইন‌স্টি‌টিউ বাংলা‌দেশ (পিআইবি)।

এতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্টচেকিং), মোবাইল জার্নালিজম, এআই এর ব‌্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষ‌য়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা।

সমাপনী অনুষ্ঠানে ‌পিআইবির মহাপ‌রিচালক ফারুক ওয়া‌সিফ এর সভাপ‌তি‌ত্বে আরো উপ‌স্থিত ছি‌লেন বান্দরবা‌নের জেলা প্রশাসক শামীম আরা রি‌নি, পিআইবির সিনিয়র প্রশিক্ষক (অস্থায়ী) , গোলাম মুর্শেদ, প্রশিক্ষক মো. শাহ আলম, প্রথম আলোর প্রতি‌নি‌ধি বুদ্ধ‌জ্যোতি চাকমা, প্রেস ক্লা‌বের সভাপ‌তি আমিনুল ইসলাম বাচ্চু, সে‌ক্রেটারী এনএ জা‌কিরসহ বান্দরবা‌নে কর্মরত সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

তারা ব‌লেন,“ডিজিটাল যুগে সাংবাদিকতাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বান্দরবানের সাংবাদিকরা এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত যোগ্যতা আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি। তারা আরও ব‌লেন, ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা বাড়লে সংবাদ পরিবেশন হবে আরও নির্ভুল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, কনটেন্ট তৈরি ও মোবাইল রিপোর্টিংয়ের বাস্তব অনুশীলন তাদের কাজে নতুন মাত্রা যোগ করবে।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া দেন অ‌তি‌থিরা।