বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সাত দিনে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৪:২৫

শেয়ার

সাত দিনে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: বাংলা এডিশন

গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ২৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান পরিচালনা করে প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে।

এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, থ্রি-পিস, শাল-চাদর, কসমেটিক্স সামগ্রী, ঔষধ, আতশ বাঁজি, গরু, কাভার্ড ভ্যান এবং খাদ্য সামগ্রী।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় শাড়ী, থ্রি-পিস, শাল চাদর এর আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৭০ হাজার টাকা এবং খাদ্য সামগ্রীর আনুমানিক মূল্য হতে পারে ০১ কোটি ৬৮ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা।

এছাড়াও, উদ্ধারকৃত মাদক দ্রব্যর মধ্যে রয়েছে, মদ, গাঁজা এবং ইস্কফ সিরাপ।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, অবৈধ ভারতীয় মালামাল জব্দ করার এই অভিযোগ আরো জোরদার করা হচ্ছে৷



banner close
banner close