বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

জামালপুরে কারখানায় গুলি ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক পাঁচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৫:১৭

শেয়ার

জামালপুরে কারখানায় গুলি ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক পাঁচ
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে গ্রীন বায়োটেকনোলজি নামে একটি কারখানায় ফাঁকা গুলি ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন, উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতুল হুমায়রা জেমি, বরগুনার মরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. মাসুম, মেলান্দহ উপজেলার বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি, বয়রাডাঙ্গা গ্রামের মো.শাহজাহানের ছেলে লিখন আহমেদ সাকিব ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোশারফ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে জান্নাতুল হুমায়রা জেমি ও সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রীন বায়োটেকনোলজি কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে দেশিয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলি ও পেট্রোল বোমা বিস্ফোরণের শব্দে গ্রামবাসীরা এগিয়ে যান। পরে স্থানীয়রা দুষ্কৃতিকারীদের ধাওয়া দেন। এ সময় তিনজনকে হাতে-নাতে আটক করেন। বাকিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে থানায় নিয়ে যান।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম বলেন, পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে ভোরে পরিকল্পিতভাবে ওই চিহ্নিত সস্ত্রাসীরা রড, হকিস্টিক, আগ্নেয়ান্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। এ সময় পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রথমে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনায়। পরে কারখানার গেটেও ভাঙচুর করে। এর আগেও এই দলটিই চাঁদার দাবিতে হামলা চালিয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘কারখানায় হামলার ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তিদের আদালতে পাঠানো হবে।’



banner close
banner close