বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

আশুলিয়ায় বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়া, প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৬:০৯

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ১৬:১৪

শেয়ার

আশুলিয়ায়  বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে সোমবার রাতে আশুলিয়ার বাসাইদ ও গোহাইলবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকার মৃত রাইজ উদ্দিনের ছেলেমোঃ বশির উদ্দিন ওরফে বশু (৫৫), তিনি শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং আশুলিয়ার বাসাইদ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে তারেক শিকদার (৫৭), তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়ার গোহাইলবাড়ী ও বাসাইদ এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।



banner close
banner close