বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

চট্টগ্রামে কাস্টমসের অভিযানে সাত লাখ অবৈধ বিড়ি-সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৪:৫০

শেয়ার

চট্টগ্রামে কাস্টমসের অভিযানে সাত লাখ অবৈধ বিড়ি-সিগারেট জব্দ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

কাস্টমস সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি ও সিগারেট বিক্রি এবং মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান ও তল্লাশি চালায় চট্টগ্রাম কাস্টমস।

এ সময় সাড়ে ছয় লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট ও ৫০ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়।

জব্দ হওয়া অবৈধ সিগারেটগুলোর মধ্যে রয়েছে টি-২০ সিগারেট, এক্সপ্রেস সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত সোহান বিড়ি।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ জানান, অভিযান থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নকল বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। অবৈধ বিড়ি ও সিগারেট বিক্রি ও মজুদ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close