বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র ঢাকার বাড্ডা থানার একটি স্কুলে ভুল সেট এর প্রশ্নপত্রে বাংলা ১ম পত্র পরীক্ষা, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বগুড়া- ৭ আসনে এমপির দুই প্রতিনিধিকে মিটিং থেকে বের করে দিলেন বিএনপি নেতারা ওবায়দুল কাদের প্রতি মাসে কক্সবাজারে গিয়ে ইয়াবা আনতেন: অলি আহমদ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর: সংসদে নৌ-পরিবহণ মন্ত্রী ভূঞাপুরে বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক বহিষ্কার

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ০৯:৩৯

শেয়ার

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীত এখন পুরোপুরি জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরেই হিমেল হাওয়া আর প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বাড়ছে।

মঙ্গলবার সকাল ছয়টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিলো ৯৯ শতাংশ, আর গতিবেগ ছিলো ঘণ্টায় সাতআট কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৬ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এই তীব্র পার্থক্যই শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।



banner close
banner close