বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

নওগাঁয় পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২২:০৪

শেয়ার

নওগাঁয় পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ
ছবি: বাংলা এডিশন

নওগাঁর মান্দায় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলার প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ভারশোঁ বাজারের পাশ থেকে সারগুলো জব্দ করা হয়। এর আগে স্থানীয়রা সারগুলো তিনটি ভটভটিতে করে পরিবহনের সময় আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন মান্দা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়- মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে ২০ বস্তা টিএসপি ও ৪০ বস্তা এমওপি সার কিনে পলেথিন দিয়ে ঢেকে তিনটি ভটভটিতে করে চৌবাড়িয়া হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের মাঝামাঝি ভারশোঁ গ্রামের বাজারের পাশে স্থানীয়দের মাঝে সন্দেহ হলে ভটভটি আটকিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সারগুলো দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে কিনে রাজশাহী জেলার তানোর ‍উপজেলার তালান্দো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় টহলরত সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়। পরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারকে জানানো হলে ঘটনাস্থলে তারা আসেন। তবে সারের মালিকদের এসময় পাওয়া যায়নি। পরে সারগুলো জব্দ করা হয়।

কৃষকদের অভিযোগ- ডিলারদের কাছে তারা চাহিদা মতো সার পাননা। অথচ বেশি দাম দিয়ে কালোবাজারে বাইরের উপজেলার কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। কৃষি অফিসের নজরদারি না থাকায় ডিলাররা সুযোগ নিচ্ছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

মান্দা উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন জানান,সারগুলো দেলুয়াবাড়ি বাজারে তিনজন ডিলারের কাছ থেকে বাইরের উপজেলার কৃষকরা কিনেছিল বলে জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে ক্রেতারা ছিলেন না। পরে সারগুলো জব্দকরে কুসুম্বা ইউনিয়নের পরিষদে নেয়া হয়েছে। সেখানে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সারগুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।



banner close
banner close