বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

ফরিদপুরে ধর্ষণ মামলায় সজীব গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৭:০৩

শেয়ার

ফরিদপুরে ধর্ষণ মামলায় সজীব গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ গত ১৯ নভেম্বর একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে চেতনানাশক দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে দায়র করা মামলার প্রধান আসামি সজীবকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণের পর তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঘটনার গুরুত্ব বিবেচনায় কোতোয়ালি থানা পুলিশের উচ্চ পর্যায়ের পদক্ষেপে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আসামির সন্ধান পাওয়া এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি এস এম নুরুজ্জামান।

ওসি নুরুজ্জামান সাংবাদিকদের মাধ্যমে বলেন, “ধর্ষণের মতো গুরুতর অপরাধে কোনো ছাড় থাকবে না। ভুক্তভোগী ন্যায়প্রাপ্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযানতদন্ত অব্যাহত থাকবে।”

বর্তমানে মামলাটি বিস্তারিতভাবে তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

স্থানীয় মানুষ এবং ভুক্তভোগীর পরিবার পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং ন্যায়বিচারের আশা করছেন



banner close
banner close