লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ সিংগীমারী বিওপির টহল দল পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়,উপজেলার পূর্ব সিংগীমারী এবং বাড়াইপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল ৯৮ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ ৪৮৩ বোতলসহ মোট ৫৮১ বোতল মাদকদ্রব্য আটক করা হয়।
আটককৃত মাদকের আনুমানিক মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবি’র এসব সফল অভিযানে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন:








