সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

২৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আবারো ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১৫:৪০

শেয়ার

২৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আবারো ভূমিকম্প
প্রতীকী ছবি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবারো দেশে ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো তিন দশমিক তিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।