বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হত্যা, দখল ও চাঁদাবাজিতে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প 'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি

ছাত্রদলকে প্রাসঙ্গিক রাখতেই রাকিবকে ভিপি পদ দিয়েছে: নাজমুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:৩৯

শেয়ার

ছাত্রদলকে প্রাসঙ্গিক রাখতেই রাকিবকে ভিপি পদ দিয়েছে: নাজমুল
ছবি: বাংলা এডিশন

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেছেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলকে প্রাসঙ্গিক রাখার জন্যই জবি শাখা ছাত্র অধিকার সভাপতি এ কে এম রাকিবকে প্যানেলে নেয়া হয়েছে।'

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাজমুল বলেন, 'ছাত্রদলের সঙ্গে আমরা একটি সমন্বিত প্যানেল ঘোষণা করেছি। ছাত্র অধিকার পরিষদের জবি সভাপতি রাকিব শুধু ছাত্র অধিকার সভাপতি নয়; তিনি তার এক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে প্রাণভোমড়া হিসেবে রূপান্তরিত হয়েছে। যার কারণে একই সঙ্গে ছাত্রদলের উদারতা যেমন ফুটে উঠেছে, তেমনি বলা যায়- এটা রাকিবেরই একটি বিশেষ কৃতিত্ব।'

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, 'শাখা ছাত্র অধিকার ও ছাত্রদলের জোটে কেউ কারও মতাদর্শ ভুলে অংশগ্রহণ করেনি। এটি নির্বাচনী জোট, কোনো রাজনৈতিক জোট নয়। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে, কোনো রাজনৈতিক সংগঠনের চাপে প্রভাবিত হবে না।'

তিনি আরও বলেন, 'যেই হারে শিক্ষক নিয়োগ দেয়ার কথা, সেই হারে হচ্ছে না। প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে না নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দিচ্ছে- কারণ জগন্নাথ থেকে নিলে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। সম্পূরক বৃত্তির রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না। নভেম্বরের তালিকা প্রকাশ করার কথা থাকলেও প্রশাসন তা করেনি। প্রশাসনকে বলতে চাই- আন্দোলনে নামার আগেই সঠিকভাবে কাজ করুন।'

গত ১৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সমর্থিতঐক্যবদ্ধ নির্ভীক জবিয়াননামে প্যানেল ঘোষণা করা হয়এতে ভিপি পদে রাকিব, জিএস পদে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা এবং এজিএস পদে আহ্বায়ক সদস্য বি এম তানজিলকে মনোনয়ন দেওয়া হয়



banner close
banner close