বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হত্যা, দখল ও চাঁদাবাজিতে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প 'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি

সরাইলে বীর নিবাস নির্মাণে অনিয়ম; কাজ বন্ধের নির্দেশ ইউএনও'র

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৭:৩১

শেয়ার

সরাইলে বীর নিবাস নির্মাণে অনিয়ম; কাজ বন্ধের নির্দেশ ইউএনও'র
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়মের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নির্মিত দু'টি বীর নিবাসের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে এ নির্দেশ প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার।

জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরের বাস্তবায়িত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণ প্রকল্পের আওতা'র এ কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রেনু বিল্ডার্স, সদর, ব্রাহ্মণবাড়িয়া।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার বলেন, ছাদের রডের প্লেসমেন্ট অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী না করায় এবং অনিয়ম থাকায় তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাজ বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।



banner close
banner close