বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হত্যা, দখল ও চাঁদাবাজিতে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প 'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি

কোটাবিরোধী ঐক্যজোটের সমর্থনে বাঘাইছড়িতে হরতাল পালন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৫:৪২

শেয়ার

কোটাবিরোধী ঐক্যজোটের সমর্থনে বাঘাইছড়িতে হরতাল পালন
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ‘কোটাবিরোধী ঐক্যজোট’-এর ব্যানারে ডাকা ৩৬ ঘণ্টার হরতালে সমর্থন জানিয়ে বাঘাইছড়ি উপজেলায় পিকেটিং করছেন ছাত্র জনতা।

বৃহস্পতিবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে শিক্ষার্থী ও সাধারণ তরুণদের শান্তিপূর্ণ অবস্থান এবং স্লোগান দিতে দেখা গেছে।

হরতালের কারণে উপজেলা সদরের দোকানপাট খোলা থাকলেও অভ্যন্তরীণ রুটে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক কম। সড়কে সাধারণ মানুষের উপস্থিতিও ছিলো স্বাভাবিকের চেয়ে কম।

এছাড়াও হরতালের কারণে বাঘাইছড়ি থেকে রাঙামাটি, খাগড়াছড়ি বা অন্যান্য রুটে কোনো দূরপাল্লার যানবাহন এখনো ছেড়ে যায়নি।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থেকে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে।



banner close
banner close