বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হত্যা, দখল ও চাঁদাবাজিতে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প 'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি

ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৫:৩৩

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১৫:৩৪

শেয়ার

ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

ফেনী ও চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে এক কোটি সাত লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর টহল দল এই সমন্বিত অভিযান পরিচালনা করে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের খবর পেয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ এবং গরু জব্দ করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাও আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র ও বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি তাদের নজরদারি কঠোর করেছে। জব্দকৃত ভারতীয় কাপড় ও অন্যান্য মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেয়া হচ্ছে এবং মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close