রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

বগুড়ায় যুবলীগের সভাপতি এখন ইয়াবা ব্যবসায়ী

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২৩:০৮

শেয়ার

বগুড়ায় যুবলীগের সভাপতি এখন ইয়াবা ব্যবসায়ী
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুরে ৬৫ পিস ইয়াবা ট্যাবলয়েড সহ গোহাইল ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ (৪০) গ্রেপ্তার হয়েছেন। তিনি গোহাইল সর্দারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে মিরাজুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত এবং মাদক ব্যবসায়ী।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



banner close
banner close