বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

টাঙ্গাইলে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২০:৫৫

শেয়ার

টাঙ্গাইলে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর করা হয়। এসময় কয়েকটি দোকানো ভাঙচুর হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল সাড়ে চারটায় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা নির্ধারিত দিনে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা।পরে তারা বিক্ষোভ নিয়ে আনারস চত্বরের দিকে আসলে স্বপন ফকিরের সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে ও তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধরা কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে, স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরানুল কবির বলেন, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



banner close
banner close