বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ঢাবিতে ফার্মেসী অনুষদের ২৪ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি লাভ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২০:৫০

শেয়ার

ঢাবিতে ফার্মেসী অনুষদের ২৪ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি লাভ
ছবি: বাংলা এডিশন

২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব প্রফেশনাল ফার্মেসী পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসী অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেছে। এছাড়া, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে গবেষণায় বিশেষ অবদান রাখায় অনুষদের ৭জন শিক্ষককে ডিন সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এছাড়া দুইজনকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) স্বর্ণপদক ও দুইজনকে কথাশিল্পী সরদার জয়েনউদ্দিন স্বর্ণপদক দেয়া হয়। ২০২২ ও ২০২৩ সালের বি. ফার্ম. ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ পেশাগত পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ/নম্বর প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি এবং ১৬ জন শিক্ষার্থীকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) বৃত্তি প্রদান করা হয়।

ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীশিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়িয়েছেনকোনো অর্জন একক নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সদস্য, শিক্ষকসমাজের অবদান স্মরণ করেই প্রতিটি সফলতা মূল্যায়ন করা উচিতবিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি সমাজের অংশগ্রহণের ওপর নির্ভর করেঅভিভাবক, শিল্পোদ্যোক্তা, গণমাধ্যমসংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিদের উপস্থিতিকে সমাজ ও বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের শক্ত তা প্রমাণ করে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের সাফল্য দূরদর্শী জাতীয় নীতির ফল এবং ফার্মেসী অনুষদ একটি ছোট অনুষদ হয়েও গবেষণা, র‌্যাঙ্কিং ও শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএছাড়া রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী ডিনস অ্যাওয়ার্ড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন

অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের নাম ঘোষণা করেন। স্বর্ণপদক প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন অধ্যাপক ড. আসলাম হোসেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রাধ্যক্ষ, প্রক্টর, অনুষদের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও ছিলো।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাদিয়া আফরিন, ফাহিমা জান্নাত কলি ও আল আশিকুর রহমান আলিফ (২০২২) এবং মো. তৌহিদুল ইসলাম, রাফিউদ্দিন খান লাবিব ও রুম্মান রেজা (২০২৩)।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল হক, অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত, অধ্যাপক ড. শিমুল হালদার, ড. মো. আল আমীন সিকদার, ড. যোবায়ের আল মাহমুদ এবং ড. মো. রায়হান সরকার।

বাংলাদেশ ফার্র্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) স্বর্ণপদক পেয়েছেন সাদিয়া আফরিন ও মো. তোহিদুল ইসলাম। কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক পেয়েছেন সাদিয়া আফরিন ও রুম্মান রেজা।

বাংলাদেশ ফার্র্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) বৃত্তিপ্রাপ্তরা হলেন- রায়হানা হক জেবিন, তাহমিনা আক্তার তন্বী, জোবায়ের হাসান, মো. শেখ ফরিদ সরদার, ফারিয়া আনান সৃষ্টি, আজমাঈন ইশাত খান, মো. তৌহিদুল ইসলাম ও রুম্মান রেজা (২০২২), জেরিন আনজুম সিফাত, ফারজানা তাবসসুম, রায়হানা হক জেরিন, তাহমিনা আক্তার তন্বী, রাফি উজ জামান, শায়েলা হক শুচি, ফারিয়া আনান সৃষ্টি ও আজমাঈন ইশাত খান (২০২৩)।

বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তিপ্রাপ্তরা হলেন- রায়হানা হক জেবিন, জোবায়ের হাসান, ফারিয়া আনান সৃষ্টি ও তৌহিদুল ইসলাম (২০২২), জেরিন আনজুম সিফাত, রায়হানা হক জেবিন, রাফি উজ জামান ও ফারিয়া আনান সৃষ্টি (২০২৩)।



banner close
banner close