বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া অংশে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৭:৩৯

শেয়ার

ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া অংশে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান
ছবি: বাংলা এডিশন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চৌধুরী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের স্বার্থে জমির মালিক থেকে ক্ষতিপূরণ'সহ মূল্য দিয়ে জমি গুলো আরও আগেই কেনা হয়েছে। তবে টাকা নিয়েও তারা দখল ছাড়ছেন না, ফলে একাধিকবার নোটিশ প্রদানের পর আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে স্থানীয়দের অনেকেই এই অভিযান ঘিরে অসন্তোষ প্রকাশ করে বাংলা এডিশন'কে বলেন, অনেককে ন্যায্য মূল্য না দিয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব ব্যাপারে কথা বলতে গেলে গুরুত্ব দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ



banner close
banner close