শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৪:৩৯

শেয়ার

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের বাগের বাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।