বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

বিচারের দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল ও সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ২০:৫৯

শেয়ার

বিচারের দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল ও সমাবেশ
ছবি: বাংলা এডিশন

খুনি হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর ও গণহত্যায় হাসিনার সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে মেহেরপুর জেলা এনসিপির গণ মিছিল হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ) বিকাল সাড়ে চারটায় মেহেরপুর জেলা এনসিপির কার্যালয় থেকে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, অবিলম্বে নির্বাচনের পূর্বে ভারত থেকে খুনি হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। ভারতকে বলবো আপনাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে তা মেনে শেখ হাসিনাকে ফিরিয়ে দেন না হলে বাংলাদেশের সাথে আপনাদের কোন সম্পর্ক থাকবেনা। বাকি আসামীদেরও ফিরিয়ে এনে বিচার করতে হবে।

তিনি আরো বলেন, স্বৈরাচার ঠেকাতে হলে হুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী আশিক রাব্বি, আরিফ খান, সদস্য তামিম ইসলাম, রবিন,আমির হামজা সদর উপজেলা সমন্বয়কারী হাসমত উল্লাহ প্রমুখ।



banner close
banner close