বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

কুয়াকাটা টার্মিনালে গাঁজা সেবন: দুই ব্যক্তির ২১ দিনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ২০:৪৪

শেয়ার

কুয়াকাটা টার্মিনালে গাঁজা সেবন: দুই ব্যক্তির ২১ দিনের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটা টার্মিনাল এলাকায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হলেন,সাগর পাটোয়ারী (৩৬) ও ফারুক হাওলাদার (৩৮)।

আদালত সূত্রে জানা যায়, কুয়াকাটা টার্মিনাল এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “মাদক পরিবার ও সমাজ উভয়কেই ধ্বংস করে দেয়। তাই সবাইকে সচেতন হতে হবে এবং মাদক সেবন বা ব্যবসায় জড়িত কাউকে দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”

অভিযান পরিচালনায় মহিপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।



banner close
banner close