বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে আটক নয়

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১৫:২৯

শেয়ার

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে আটক নয়
ছবি: বাংলা এডিশন

জুলাই আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে নয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ফেনী মডেল থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম জানান, ফেনী-এক আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় আবদুল্লাহ আল মাসুম ও মো. রাজু নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কেরোসিন, পেট্রোল, গ্যাসলাইটার জব্দ করা হয়।

অন্যদিকে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাকালে রফিকুল ইসলাম, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ আশরাফুল হক, ফারদিন ইসলাম, মোহাম্মদ জিসান, মো. সোহেল, সিয়ামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাত কর্মীকে আটক করা হয়।



banner close
banner close