বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

টঙ্গীতে বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১১:১৮

শেয়ার

টঙ্গীতে বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
টঙ্গীতে বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় ভোররাতে অগ্নিকাণ্ডে পাট ও প্লাস্টিকের বস্তার ছয়টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে পূর্ব থানাধীন ৫৭ নম্বর ওয়ার্ডের বউবাজার গরুর হাটসংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম জানান, আগুন লাগার পর প্রায় ৩ ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও এতে ছয়টি গুদাম সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।



banner close
banner close