বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মাদারীপুরের শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২০:৪২

শেয়ার

মাদারীপুরের শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫
ছবি: বাংলা এডিশন

মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হযয়েছেন ১৫ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা গেছে, জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পঞ্চগ্রাম কাজীকান্দি গ্রামে একটি পাগলা কুকুর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মানুষকে কামড়ায়।কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযয়েছে। বাকি ৮ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে।



banner close
banner close