বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মিরসরাইয়ে সীমান্ত হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২০:০৯

শেয়ার

মিরসরাইয়ে সীমান্ত হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা বাংলাদেশ-ভারত সীমান্তে হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার তালতলী এলাকায় অভিযান পরিচালনা করে রামগড় ৪৩ বিজিবি।

বিজিবি জানায়, গভীর রাতে ভারতের দিক থেকে তিনজন চোরাকারবারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা দুইটি বস্তা ফেলে দ্রুত ভারত সীমান্তের ভেতরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা দু’টি খুলে ১৫টি ছোট প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের চেয়ে আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি আরও বলেন, শীত ও বর্ষা মৌসুমে সক্রিয় হয়ে ওঠা চোরাকারবারী চক্রকে দমনে এমন নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



banner close
banner close