রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ এনায়েতপুরে হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ–অবস্থান কর্মসূচি

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৩:২৬

শেয়ার

সিরাজগঞ্জ এনায়েতপুরে হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ–অবস্থান কর্মসূচি
ছবি: বাংলা এডিশন

জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এনায়েতপুর থানা সদর থেকে মিছিলটি শুরু হয়ে কেজিমোড় প্রেসক্লাব চত্বরে পথসভায় শেষ হয়।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। পথসভায় সভাপতিত্ব করেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম হোসেন গোলাপ। এতে আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিকে ফরিদ এবং জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী।

সভায় বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনাবলির দায় নির্ধারণ এবং সংশ্লিষ্ট অভিযোগে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনার আহ্বান তুলে ধরেন।

স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি সম্পন্ন করেন।



banner close
banner close