মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

ফরিদপুরে হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে চার প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০

শেয়ার

ফরিদপুরে হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে চার প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: বাংলা এডিশন

সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুর জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার সকাল থেকেই সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার তৎপরতাও বাড়ানো হয়েছে।

প্রশাসনের ধারণা, রায়কে কেন্দ্র করে নাশকতাকারীরা ফরিদপুরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে জড়ো হতে পারে। এ কারণে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা টিম, চেকপোস্ট ও মোবাইল টহল জোরদার করা হয়েছে।

এখন পর্যন্ত ফরিদপুর জেলা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সাধারণ মানুষের চোখে পড়ার মত বৃদ্ধি পেয়েছে। প্রশাসন জানিয়েছে, রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।



banner close
banner close