রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় পদ্মা নদীতে শ্রমিক দল নেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২০:২৫

শেয়ার

কুষ্টিয়ায় পদ্মা নদীতে শ্রমিক দল নেতা নিখোঁজ
ফাইল ছবি

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ট্রলারের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন জেলা শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নু। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পদ্ম নদীতে এ ঘটনা ঘটে। আন্নুর বিরুদ্ধে নদীতে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। চাঁদা তোলার সময় এ ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। তবে আন্নুর পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করা হচ্ছে।

আবেদুর রহমান আন্নু (৫৬) কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আন্নু দুপুরের আগে একটি ছোট নৌকায় করে গোপীনাথপুর এলাকায় পদ্মা নদীতে বালুবাহী ট্রলার থেকে টাকা তুলতে যান। এ সময় একটি বড় বালু বোঝাই ট্রলার হঠাৎ করে ওই ছোট নৌকাটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়। এসময় নৌকার মাঝি এবং একজন বালু বোঝাই ট্রলারে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও শ্রমিক নেতা আবেদুর রহমান আন্নু স্রোতের টানে ভেসে যান। এরপর থেকে আর তার সন্ধান পাওয়া যায়নি।

এবিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সরকারি পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পাওয়ার পর তাদের ডুবুরিদল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। তিনি বলেন আমরা শুনেছি আন্নু বালুর ট্রলার থেকে টাকা তুলতে গিয়েছিলেন।

এদিকে আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল জানান, বালুঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে আন্নুকে পরিকল্পিতভাবে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া সদর থানার ওসি মোশারফ হোসেন জানান, শ্রমিক দল নেতা নিখোঁজের খবর তাদের জানা নেই।



banner close
banner close