রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

গাজীপুর গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৫:১১

শেয়ার

গাজীপুর গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অজ্ঞাত দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে টানা তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হলে ব্যাংক শাখার বাইরে থাকা সাইনবোর্ড আংশিক পুড়ে যায়। তবে পুলিশের নিয়মিত টহলের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, রাত দুইটার দিকে কয়েকজন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করলে আকস্মিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর নিরাপত্তাপ্রহরী বাইরে বেরিয়ে সাত–আটজন সন্দেহভাজন ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। কিছুক্ষণ পর আরও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘অফিসের ভেতরে কোনো ক্ষতি না হলেও একটি পেট্রলবোমা সীমানার মধ্যে পড়ে সাইনবোর্ডের অংশ পুড়িয়ে দিয়েছে। এতে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বিস্ফোরণের পর আশপাশের বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, ধারাবাহিক বিস্ফোরণে পুরো বাজার কেঁপে ওঠে এবং চারপাশে পেট্রলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, ঘটনাটি র্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, ‘পুলিশের টহল টিম সক্রিয় থাকায় বড় ধরনের নাশকতা ঘটেনি। ঘটনাস্থল থেকে পেট্রলবোমায় ব্যবহৃত বোতল উদ্ধার করা হয়েছে। কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের ধারণা, হামলাটি পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাবে না।



banner close
banner close