রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

পটুয়াখালীতে বহিষ্কৃত যুবদল নেতাকে দলে ফেরাতে কাফনের কাপড় পরে কর্মীদের অবস্থান

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৪:২৬

শেয়ার

পটুয়াখালীতে বহিষ্কৃত যুবদল নেতাকে দলে ফেরাতে কাফনের কাপড় পরে কর্মীদের অবস্থান
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীতে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে কাফনের কাপড় পরে রাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা।

২০২৪ সালের পাঁচ আগস্টের আন্দোলনের পর একটি ঘটনাকে কেন্দ্র করে রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার কাজিরহাট ব্রিজের ওপর নেতাকর্মীরা আন্দোলন করেন।

রবিবার হতদরিদ্র একটি অসহায় পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা করতে পটুয়াখালী আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার আগমনের খবর পাওয়ার সাথে সাথে নেতা-কর্মীরা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন। পরবর্তী সময়ে রুহুল কবির রিজভী নেতাদের সাথে কথা বলার পর তারা রাস্তা থেকে সরে যান।

পটুয়াখালী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, ‘রিমু ভাই দীর্ঘ ১৭ বছর আমাদের পাশে ছিলেন। তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তার মতো ত্যাগী নেতাকে সামনের নির্বাচনে খুব দরকার। আমরা তাকে যুবদলে ফিরে পেতে চাই।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘আমি এখানে একটি মানবিক কাজে এসেছি, দলের কোনো কাজে নয়। বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করে দেখা হবে।



banner close
banner close