রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের হটস্পট আশুগঞ্জে গাঁজা ও স্কফসহ গ্রেপ্তার দুই

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৯:০৪

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের হটস্পট আশুগঞ্জে গাঁজা ও স্কফসহ গ্রেপ্তার দুই
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও ৪০ বোতল স্কফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ ও চালক মো: সুমন(২৮) কে এবং একই দিন ভোরে টোলপ্লাজা এলাকা থেকে ৪০ বোতল স্কফ সিরাপসহ মো: লিটন(৩৫) কে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি পিকআপ আটক করে।

পরে পিকআপ তল্লাশী করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করে। একই দিন ভোরে টোলপ্লাজা এলকায় অভিযান চালিয়ে ৪০ বোতল স্কফ সিরাপসহ লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম মাদকসহ দুইজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,থানায় পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মাদক মামলা রুজু করেছে ।



banner close
banner close