রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক সাত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৮:৫৫

শেয়ার

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক সাত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মনিরুলের ছেলে তুফান, গোপালগঞ্জের মুকসুদপুর থানার কালিনগর গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে দুলালি মণ্ডল ও বরিশালের আগৈলঝাড়া থানার অধিকারীবাড়ি গ্রামের নিমাই অধিকারীর ছেলে বিকাশ অধিকারী।

বিজিবি জানিয়েছে, উপজেলার খোসালপুর এলাকায় অভিযান বিজিবি চালায়। এসময় বিজিবি সদস্যরা স্থানীয় তুফান নামে এক দালালকে আটক করে। একই সময় একজন পুরুষ ও চারজন বাংলাদেশি নারীকে আটক করে বিজিবি।

এ ছাড়া কুমিল্লাপাড়া বিওপির নায়েক মো. আহামেদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৫২ আর সংলগ্ন এলাকায় বিজিবির পৃথক টহল দল অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজনকে আটক করে বিজিবি। আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারে এবং অন্যদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। অন্যদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।



banner close
banner close