রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী, প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৭:২৮

শেয়ার

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: প্রতীকী

নীলফামারীতে পুকুরে গোসল করার সময় দুই শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুর ২টার দিকে।

নীলফামারী সরকারী কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ঢুবে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নীলফামারী সদর ইউনিটের ফায়ার ফাইটার মো. আলিফ।

নিহতরা শিশুরা হলেন নীলফামারী কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে আফরিন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই শিশু কলেজ পুকুরের পাশে খেলছিল। পরে তারা গোসল করার জন্য পুকুরে নামলে দুর্ঘটনা ঘটে। দুপুরে পুকুরের পাশে থাকা এক ব্যক্তি দেখেন, একটি শিশু পানিতে ভেসে আছে এবং আরেকটি শিশু ডুবে ছিলো। দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

ফায়ার সার্ভিস নীলফামারীর ফায়ার ফাইটার মো. আলিফ জানান, দুপুর ২টার দিকে প্রত্যক্ষদর্শীদের ফোনে তারা ঘটনাস্থলে পৌঁছে। এক শিশু পানিতে ভেসে ছিল এবং অন্যটি ডুবে। শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।



banner close
banner close