রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৩:১০

শেয়ার

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ এক
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ কিশোরের নাম নাজাত মোল্লা সে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের দুইখ্যা মোল্লার ছেলে।

শুক্রবার বিকেলে মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় ফের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ সময় অস্ত্র নিয়ে গোলাগুলিতে কিশোর গুলিবিদ্ধ হয়।

আহত কিশোরের দাবি, স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার কোমরে লাগে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা দেখতে পায়নি।

প্রায় ১৫ দিন যাবৎ ওই এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এর আগে গত ১০ নভেম্বর সংঘর্ষে আরিফ মীর ও রায়হান খান নামের দুইজন নিহত হন। এর আগে গত দুই নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে সংঘর্ষে আতিক গ্রুপের তুহিন নামের কিশোর নিহত হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ‘শুক্রবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এক কিশোর মাঠে খেলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন।’



আরও পড়ুন:

banner close
banner close