শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর এনজিও কর্মকর্তারা ফেরত দিলো স্বর্ণের আংটি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১২:০৯

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর এনজিও কর্মকর্তারা ফেরত দিলো স্বর্ণের আংটি
ছবি: বাংলা এডিশন

বাংলা এডিশনে (৯ নভেম্বর) ‘বাগেরহাটে কিস্তির টাকা না দেয়ায় গৃহবধূর স্বর্ণের আংটি ও বদনা নিলো এনজিও কর্মী’ শিরোনামে সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষ। পরে বাগেরহাটের চিতলমারীতে গৃহবধূ শ্রাবণী হীরার শখের বদনা, নাকফুল ও আংটি ফেরত দিয়েছে এনজিও কর্মকর্তারা।

জানা গেছে, ঘটনাটি ঘটে ড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) নামের একটি এনজিওর চিতলমারী শাখায়। সংবাদ প্রকাশের পর সংস্থার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এনজিও কর্তৃপক্ষ। পাশাপাশি সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

গৃহবধূ শ্রাবণী হীরা বলেন, গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশের পর মঙ্গলবার সকালে এনজিওর কয়েকজন কর্মকর্তা আমার বাড়িতে আসেন। তারা আমার শিশু কন্যাসহ পরিবারের খোঁজখবর নেন। পরে আমাকে অফিসে নিয়ে গিয়ে আমার শখের বদনা, নাকফুল, আংটি ও সাদা স্ট্যাম্প দুটি ফেরত দেন। স্যারদের আচরণে আমি খুশি এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।

জোনাল ম্যানেজার নরসিংদী জোন তৌহিদুল ইসলাম, কোনো জোর প্রয়োগ ছাড়াই গৃহবধূ শ্রাবণী হীরা অভাবের জন্য স্বেচ্ছায় কিস্তির টাকার পরিবর্তে বদনা, নাকফুল ও হাতের আংটি দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৫০০ টাকা জমা দিয়ে উক্ত মালামাল ফেরত নিয়েছেন।



banner close
banner close