রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

“রাতের অন্ধকারে ব্যালট ভরা গণতন্ত্র নয়”—অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৯:১৭

শেয়ার

“রাতের অন্ধকারে ব্যালট ভরা গণতন্ত্র নয়”—অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে সংগঠিত ও শক্তিশালী করার অংশ হিসেবে সারা দেশে শুরু হয়েছে নতুন সদস্য সংগ্রহ অভিযান।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা বাজারে সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করে লালমনিরহাট পৌর বিএনপি।

কর্মসূচিতে তরুণ, শিক্ষার্থী, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম। এ সময় জেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,“২০১৮ সালের নির্বাচনে আমরা এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি যা এ দেশের ইতিহাসে নজিরবিহীন। পৃথিবীর কোথাও রাতের বেলায় ভোট গ্রহণের ঘটনা দেখা যায়নি। সেদিন মাত্র এক ঘণ্টা ভোট হতে পেরেছিল। আমার বিশ্বাস, আরও আধা ঘণ্টা ভোট চলতে পারলে রাতের আঁধারে ব্যালট বাক্স ভরার পরও আমাকে হারানো সম্ভব হতো না। জনগণ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের শক্তি হচ্ছে বিএনপির নতুন ও তরুণ সদস্যরা।”

নতুন সদস্যরাও তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং সদস্য সংগ্রহ অভিযানকে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।



banner close
banner close