মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

নয়া পল্টনের মহাসমাবেশে গাজীপুর-৬ এর কর্মীদের নিয়ে ড. হাফিজুর রহমান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৯:০৪

শেয়ার

নয়া পল্টনের মহাসমাবেশে গাজীপুর-৬ এর কর্মীদের নিয়ে ড. হাফিজুর রহমান
ছবি: বাংলা এডিশন

রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত আটদলীয় জোটের বিশাল সমাবেশে অংশ নিয়েছেন গাজীপুর-৬ (টঙ্গী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. হাফিজুর রহমান।

মঙ্গলবার দুপুরে তিনি গাজীপুর-৬ আসনের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশে যোগ দেন।

সমাবেশে উপস্থিত হয়ে ড. হাফিজুর রহমান বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “গাজীপুর-৬ আসনের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমি জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।”

সমাবেশে জামায়াতে ইসলামীসহ আটদলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা সরকারের দমননীতি, গায়েবি মামলা ও রাজনৈতিক হয়রানির প্রতিবাদ জানিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ড. হাফিজুর রহমান সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে গাজীপুরে ফিরে স্থানীয় পর্যায়ে পরবর্তী কর্মসূচি পালন করা হবে বলে জানান।