মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৬:১০

শেয়ার

বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড
ছবি: বাংলা এডিশন

বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন ছাত্রদল নেতা আশিক হাসান।

মঙ্গলবার সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম ওরফে বাবুল, মিশু ও মানিক।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, দেলোয়ার হোসেন দলু, ছাত্রদল নেতা আশিক হাসান ও মাজেদুর রহমান পিন্টু।

যাবজ্জীবন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি আশিক বগুড়ার গাবতলী উপজেলার দুর্গা হাটা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। তার বিরুদ্ধে তার আরো একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

রায় ঘোষণার সময় শুধুমাত্র পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারের পর তাদের সাজা কার্যকর হবে বলে আদালত জানিয়েছেন।

২০১৭ সালের নভেম্বর মাসে গাবতলী উপজেলার দূর্গাহাটা এলাকায় চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।