শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জ বেলকুচিতে ব্রি ধান-১০৩ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ২১:৫৪

শেয়ার

সিরাজগঞ্জ বেলকুচিতে ব্রি ধান-১০৩ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
ছব: বাংলা এডিশন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে এবং পাটনার প্রকল্পের অর্থায়নে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ব্রি ধান-১০৩ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামে কৃষক খায়রুল ইসলামের জমিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন। প্রধান অতিথি ছিলেন ব্রির চিফ সাইন্টিফিক অফিসার ও পাটনার প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রির সাইন্টিফিক অফিসার মো. সেন্টু রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক একে এম মনজুরে মাওলা এবং বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর।

অনুষ্ঠানে বক্তারা ব্রি ধান-১০৩ জাতের বৈশিষ্ট্য ও ফলন সম্পর্কে কৃষকদের অবহিত করেন। তারা জানান, এ জাতের ধান দ্রুত পাকে এবং বৈরী আবহাওয়াতেও স্থিতিশীল থাকে। প্রতি বিঘায় গড়ে ২২ থেকে ২৫ মণ ধান উৎপাদন সম্ভব হয়। চাল চিকন ও স্বাদেও উৎকৃষ্ট হওয়ায় কৃষকদের মধ্যে এ জাতের প্রতি আগ্রহ বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলাম, ব্রির পার্টনার প্রকল্পের কনসালটেন্ট মো. মোতালেব হোসেন, স্থানীয় কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।



banner close
banner close