শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

খাগড়াছড়িতে বিদেশি পিস্তল সহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৮:৩২

শেয়ার

খাগড়াছড়িতে বিদেশি পিস্তল সহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে অস্ত্র ও চাঁদার রশিদসহ ইউপিডিএফের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে মেজর রিফাত হোসাইনের নেতৃত্বে পানছড়ি সাবজোনের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মিলন ত্রিপুরা (২৩)-কে আটক করে। তিনি মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ময়দাছড়া গ্রামের হরি পূর্ণ ত্রিপুরার ছেলে।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি চাঁদার রশিদ, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, মিলন ত্রিপুরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে অস্ত্রসহ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



banner close
banner close