মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

সরাইলে নবাগত ইউএনও'র সঙ্গে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৭:২৯

শেয়ার

সরাইলে নবাগত ইউএনও'র সঙ্গে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকারের সঙ্গে মতবিনিময় সভা করেছে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫ টায় সরাইল উপজেলা পরিষদ ভবনে ইউএনও'র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার পেশাগত দায়িত্বপালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা'র প্রতিশ্রুতি ব্যক্ত করে নিজের দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা (দৈনিক ভোরের পাতা), সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন (বাংলা টিভি), সহ-সভাপতি মোঃ রাকিবুর রহমান (দৈনিক জনতা), সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন (দৈনিক নবচেতনা), সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ইফরান (বাংলা এডিশন), সদস্য আব্দুর রহিম (পাক্ষিক আলোর সারথি) উপস্থিত ছিলেন।



আরও পড়ুন: