আগামী ১৩ অক্টোবর আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, আটক আব্দুল কাদের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, আব্দুল কাদেরের বিরুদ্ধে পূর্বে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন:








