ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ টি ইটভাটার বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন, চিমনি, ভাটার কিছু অংশ গুড়িয়ে দেওয়া সহ ৪ টি ইটভাটার ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রামমান মোবাইল কোর্ট৷
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভাড়াড়িয়া ,সদর ইউনিয়ন থেকে দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ফোর স্টার, এস এমবি, হাজী বিক্সস ভেঙে দেওয়া হয়, এছাড়াও জেলা পরিষদ থেকে মাটির রাখার অনুমতি না থাকায় ভাড়াড়িয়ার ডিবিস -৩ লাখ, বিবিসি- ৩ লাখ, নূর বিকস -৩ লাখ ও স্টাইল বিক্স -৩ লাখ করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান উল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে ৭ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ৩ টি ভাটার চিমনিসহ ভাটা ভেঙে গুড়িয়ে দিয়ে ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কারণ এদের বৈধ কোন কাগজপত্র নেই। এছাড়া বাকি ৪ টি ভাটার পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র না থাকলেও তাদের জেলা প্রশাসকের কাগজপত্র রয়েছে। কিন্তু তাদের মাটি কাটার কোন অনুমতি না থাকায় ঔই চারটি ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আবাসিক এলাকা, স্কুল কলেজের এক কিলোমিটারের মধ্যে অবৈধ ইটভাটায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷
অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজনসহ প্রায় শতাধিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
আরও পড়ুন:








