শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৬:৩৪

শেয়ার

টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির নেতাকর্মীদের হামলা-ভাঙচুর
নির্বাচন অফিসে বিএনপির নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্টি অপারেটর ২ জন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে৷

জানা যায়, সোমবার সকালে হঠাৎ গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকতসহ ৩০-৩৫ জন নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে। পরে অফিসের আরও স্টাফকেও মারধর করা হয়। এসময় নির্বাচন অফিস ভাঙচুর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়।

গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, উপজেলা নির্বাচন অফিসারসহ তিনজন আহত হয়েছে। আমরা সম্প্রতি অফিসের কিছু দালাল চক্র সুবিধা করতে পারতেছিল না। এজন্য এ হামলা হতে পারে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, হঠাৎ বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী এসে বলতেছে আমি তাদের কথা শুনি না। তাই আজকের মাধ্যে তুই চলে যাবি না হয় তোকে খুন করে ফেলবো। তারপর আমাকেসহ সহকর্মীদের মারধর করেন ও অফিস ভাঙচুর করেন তারা।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকর্তার গায়ে আঘাত করার কারণে একটি মামলা দায়ের করা হবে, মামলার প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত বলেন, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্বব্যহার করেন।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম সরকারি অফিসে ভাঙচুর করা হয়েছে। যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তাহলে লিখিত অভিযোগ দিতে পারতো।



banner close
banner close