শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ১৯ জনের নামে মামলা আটক দুই

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৬:১৯

শেয়ার

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ১৯ জনের নামে মামলা আটক দুই
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ঘটনায় কলেজ শাখার (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এমাম হোসেন ও রুবেল হোসেন নামে দুইজনকে আটক করেছে।

জানা গেছে, রোববার সকালে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে “জয় বাংলা”ও “হটাও ইউনূস, বাঁচাও দেশ” স্লোগান দেন।

মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



banner close
banner close