শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

কিশোরগঞ্জে ফিসারিতে সেচ পাম্প চালাতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৬:১৩

শেয়ার

কিশোরগঞ্জে ফিসারিতে সেচ পাম্প চালাতে গিয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফিসারিতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাছ মিয়া নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরের দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের বড় আজলদী গ্রামে নিজ ফিসারির পাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত এখলাছ মিয়া ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি সুখিয়া বাজারে পোল্ট্রি ফিড ও ওষুধের দোকান পরিচালনা করতেন। পরিশ্রমী ও হাসিখুশি স্বভাবের এখলাছ স্থানীয়দের কাছে ছিলেন একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত।



banner close
banner close