শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক; শারমিন জাহান

কসবা–আখাউড়া, প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৫:২০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক; শারমিন জাহান
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন শারমিন আক্তার জাহান।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে নড়াইল জেলা প্রশাসক পদ থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পদায়ন করা হয়।

১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ৪১ বছরে এই প্রথম কোনো নারী জেলা প্রশাসক নিয়োগ পেল জেলা প্রশাসন। যা জেলার প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায় ও মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আরেক আদেশে জানা গেছে—ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

শারমিন আক্তার জাহান মাঠ প্রশাসনে দক্ষতা, অভিজ্ঞতা এবং সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকার জন্য সুপরিচিত। নড়াইলে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, জনসেবামুখী উদ্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নাগরিক সেবায় স্বচ্ছতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখেন।

তাই ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর পদায়নকে কেন্দ্র করে জেলার নাগরিক সমাজ, শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে নতুন প্রত্যাশা ও আশাবাদের সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতি পাবে, প্রশাসনে আসবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।



banner close
banner close