শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

মানিকগঞ্জে বাসে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১২:৪৬

শেয়ার

মানিকগঞ্জে বাসে আগুন
মানিকগঞ্জে বাসে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী মোড়ে পার্কিং করে রাখা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।

জানা গেছে, প্রতিদিন সকাল ৬টার দিকে এই বাসটি শিবালয়ের উথলী মোড় থেকে সদর উপজেলার গিলন্ড পর্যন্ত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হয়।

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা অভিযোগ করে বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই নাশকতা করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।



banner close
banner close